শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মব ভায়োলেন্স ও বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধের দাবিতে গাইবান্ধায় সংহতি সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি
মব ভায়োলেন্স ও বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধের দাবিতে শনিবার দুপুরে দীপান্তর ২৪ গাইবান্ধা সামাজিক সংগঠনের উদ্যোগে আসাদুজ্জামান স্কুলের সামনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। দীপান্তরের সংগঠক এসএম মনিরুজ্জামান সবুজের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, দীপান্তরের সদস্য কলি রানী বর্মন, জয়নুল ইসলাম, ইউনুস সরকার রনি প্রমুখ। বক্তারা বলেন, ছাত্র-জনতার ফ্যাসিস্ট বিরোধী গণআন্দোলনের সাথে এদেশের সকল প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো একাত্ম হয়ে আন্দোলন করেছিল একটি ফ্যাসিস্টমুক্ত দেশের প্রত্যাশা নিয়ে। কিন্তু কিছু গোষ্ঠী তাদের স্বার্থ হাসিল করার জন্য আজ দেশকে পুনরায় অস্থিতিশীল পরিবেশ তৈরি পায়তারা চালাচ্ছে।
বক্তারা সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় হলে তোফাজ্জল হোসেনকে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যা¤পাসে শামীম আহমেদ ও দেশের বিভিন্ন জায়গায় নির্মমভাবে পিটিয়ে মানুষ হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করে। এছাড়াও ছাত্র নেতৃবৃন্দ, অবিলম্বে খাগড়াছড়িরসহ পার্বত্য জেলায় সংঘটিত পাহাড়ি আদিবাসী-সেটেলার বাঙালী সাম্প্রদায়িক হামলার বন্ধ করে উস্কানিদাতাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি করে। বক্তারা আরও বলেন, সীমান্তে হত্যা বন্ধ কর এবং অতীতে বিভিন্ন সরকার দেশের শোষণমূলক ব্যবস্থা টিকিয়ে রাখতে ছাত্র রাজনীতি বন্ধের ষড়যন্ত্র করেছিল,আমরা মনে করি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের মধ্যে গণতান্ত্রিক ছাত্র আন্দোলন নস্যাৎ করার নীল নকশা। অবিলম্বে এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন গড়ে তোলার উদাত্ত আহবান করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS