শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মহানবী (সঃ) কে কটুক্তির প্রতিবাদে বিরামপুরে বিক্ষোভ ও সমাবেশ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
ভারতের মহারাষ্ট্রের পুরোহিত কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (স.) কে কটুক্তির প্রতিবাদে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম্মা বিরামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
ওলামা মাশায়েখ পরিষদ ও সর্বস্তরের জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় ঢাকা মোড়ে ওলামা মাশায়েখ পরিষদ বিরামপুর শাখার সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বগুড়া জামিল মাদ্রাসার সাবেক শিক্ষক মুফতি মাওলানা আব্দুল হাকিম।
আরো বক্তব্য রাখেন, বিরামপুর পূর্বপাড়া মসজিদের খতিব মাওলানা হাবিবুল্যাহ মিজবাহ, থানা মসজিদের ইমাম মাওলানা আবু সুফিয়ান, বড় মসজিদের খতিব মাওলানা শামীম সাখাওয়াত, সুরা সদস্য ও কেন্দ্রিয় মসজিদের মুহতামিম মাওলানা আনিছুর রহমান, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা আব্দুন নূর, মুফতি সোহরাব হোসেন, মাওলানা আবু হোরায়রা, মাওলানা আকরাম হোসেন প্রমূখ।

 

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This