শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মহানবী সা. এর কুটুক্তিকারীর শাস্তির দাবিতে পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল

জয়পুরহাট প্রতিনিধি
সকল সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ ও বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কুটুক্তিকারী রাখাল রাহা’র বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বিচার ও শাস্তির দাবিতে জয়পুরহাটের পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পাঁচবিবি উপজেলা তাওহিদি ছাত্র জনতার ব্যানারে আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে বায়তুন নূর জামে মসজিদ চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা জামিল হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার যুগ্ম আহবায়ক আল আমিন ফকির।
এসময় তারা বলেন, আল্লাহ ও নবী রাসুল (সা.) কে যারা কটুক্তি করবে তাদের ঠাঁই এ জমিনে হবেনা। আমরা গোটা মুসলিম সম্প্রদায় তা শক্তহাতে দমন করবো ইনশাল্লাহ। সম্প্রতি আল্লাহ ও রাসুলকে নিয়ে কটুক্তি মূলক মন্তব্য করেছে রাখাল রাহা। আমরা তাকে গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।
বক্তারা আরও বলেন, ইসলাম ধর্মের বিরুদ্ধে কটুক্তিকারীদের কঠোর শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখানোর সাহস না পায়। ইসলাম ও নবী করিম (সাঃ)-এর অবমাননা কখনোই বরদাশত করা হবে না।
সমাবেশে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসলমানরা ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে অবিলম্বে অন্তবর্তীকালীন সরকারকে এ বিষয়ে আইন পাস করার আহ্বান জানান এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদিক্ষণ করে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS