শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মার্কা দেখে নয় ভালো মানুষকে নেতা বানান: সারজিস

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
মার্কা দেখে নয় ভালো মানুষকে নেতা বানান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বুধবার দুপুরে জেলার বোচাগঞ্জ উপজেলায় পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
সারজিস বলেন, আগামী নির্বাচনে দল দেখার দরকার নাই, মার্কা দেখার দরকার নাই, যে লোকটা ভালো, আপনাদের কথা শুনবে আপনাদের কথা এবং এই এলাকার প্রয়োজন অনুযায়ী কাজ করবে তাদেরকে আগামী দিনে আপনাদের নেতা বানাবেন। তিনি আরও বলেন, আপনারা যদি দল দেখে মার্কা দেখে বাবা, চাচা, দাদাদের মত ভোট দিতে থাকেন, তাহলে ভালো যে লোকগুলো এই লোকগুলো কিন্তু আর নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে না। তরুণ প্রজন্মদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মাদক থেকে দূরে থাকতে হবে। ধূমপান করা কোন স্মার্টনেস না। যে জানে যে সিগারেট খেলে আমি অসুস্থ হবো, আমার ক্যান্সারের ঝুঁকি আছে, এই টাকাটা নষ্ট অপচয়। তারপরও যে সিগারেট খায়, সে সত্যিকারের অর্থেই সবচাইতে বড় মূর্খতার পরিচয় দেয়। এসময় এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, সাদিয়া ফারজানা দিনা,মুখপাত্র ফয়সাল মোস্তাক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS