শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মিঠাপুকুরে সাংবাদিকদের সাথে বিএনপি’র মতবিনিময়

মিঠাপুকুর প্রতিনিধি
মিঠাপুকুরে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) দুপুর ১২ টায় মিঠাপুকুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি-শেখ সাদী সরকার। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম রব্বানী বলেন, আমরা জানি আপনারাও এতদিন আওয়ামী লীগের ভয়ে লিখতে পারেননি। আপনাদের কন্ঠ স্তব্ধ করে রাখা হয়েছিল। আপনারা জাতির বিবেক! আপনারা কাউকে ভয় করবেন না, প্রয়োজনে আমাদের গঠনমূলক সমালোচনা করবেন। আমরা আপনাদের পাশে সবসময় আছি। উপজেলা বিএনপির সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড় বলেন, সাংবাদিকরাও দেশের জন্য জীবন দিয়েছেন। মিঠাপুকুরে বিএনপির উন্নয়ন মূল্যক কাজগুলো ভবিষ্যতে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান। মিঠাপুকুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হযরত আলী বলেন, আপনারা সাংবাদিকরা মিঠাপুকুরে মদ জুয়া মাদকের বিষয়-গুলো একটু নজর দিন। সংবাদ মাধ্যমে এসব প্রচার করলে প্রশাসন সহ আমাদের নেতৃবৃন্দ এসব জানতে পারবেন। অনিয়ম পেলে প্রয়োজনে আমাদের যারা নেতাকর্মী আছে,তাদের বিরুদ্ধেও লিখবেন। অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান লর্ড, মোর্শেদ হাসান সোহেল ও সেচ্ছাসেবক দলের আহ্বায়ক-শফিকুল ইসলাম, সদস্য সচিব রুবেল সাদী, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শামসুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল,কৃষকদল, স্বেচ্ছাসেবক দলের মিঠাপুকুর উপজেলা কমিটির আহবায়ক, যুগ্ম আহবায়ক, সদস্য সচিব সহ জেলা উপজেলা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This