শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মুখে কাপড় মোড়ানো অবস্থায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ


পীরগঞ্জ প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মুখে কালো কাপড় মোড়ানো লতিফ নামে এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ। আজ (রোববার) দুপুরে উপজেলার বৈরচুনা ইউনিয়নের পারঘাটা ব্রিজের পাশ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় ও পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ মাধবপুর বগুলাপাড়া গ্রামের মৃত আশির উদ্দিন ছেলে আব্দুল লতিব উদ্দিন (৫৮) অটোচার্জার ভ্যান নিয়ে প্রতিদিনের ন্যায় সে গত শনিবার দুপুরে ভ্যান নিয়ে বের হয়, সে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি পর আজ রোববার সকালে পারঘাটা ব্রিজের পাশে হযরত এর ঘরের পিছন সাইটে মুখে কালো কাপড় মোড়ানো লতিফ এর ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসে। এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি তদন্ত বিদ্যুৎ কুমার চৌধুরী জানায়, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This