শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপন হোসেনকে (৩৭) গাজীপুর থেকে আটক করে দিনাজপুর জেল হাজতে পাঠিয়েছে। আজ (বুধবার) দুপুরে তাকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ ঢাকা গাজীপুর মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত রিপন হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বিশাপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুজন মিঞা জানান, ২০০৯ সালে ঢাকার যাত্রাবাড়ী থানার মাদক মামলায় আদালত রিপনকে যাবজ্জীবন সাজা দেয়। এরপর থেকে রিপন পলাতক ছিল। মঙ্গলবার গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে হাকিমপুর থানার এসআই আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ গাজীপুর মহানগর এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপনকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার দুপুরে তাকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This