
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় ফুলবাড়ী পৌর যুবদলের উদ্যোগে ফ্রি চক্ষু ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল দশটায় পৌর শহরের কাজিখানা রোডে অবস্থিত ইমদাদিয়া কাসেমুল উলুম মাদ্রাসা মাঠে এই আয়োজন করা হয়।
পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডলের তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিখানা রোড জামে মসজিদের সভাপতি মো. আলাউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ, ৪ নং ওয়ার্ড পৌর বিএনপি'র সভাপতি মোস্তাফিজার রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক রাসেল পারভেজ, যুগ্ম আহবায়ক আরমান হক খোকন, যুগ্ম আহবায়ক জামান সরকার, যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম।
গক চক্ষু হাসপাতালের সহযোগিতায় এতে প্রায় তিন শতাধিক অসহায় রোগীদের সেবা প্রদান করা হয়।
এ বিষয়ে পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল বলেন, মানব সেবাই সর্বোত্তম সেবা। আমাদের সকলেরই উচিত নিজ নিজ জায়গা থেকে মানব সেবায় অংশগ্রহণ করা। আজ যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অসহায় মানুষদের জন্য এই বিশেষ আয়োজন করেছি। আগামীতে এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।