সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যে কলেজে লেখাপড়া সেই কলেজেই অধ্যক্ষ হিসেবে যোগদান

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে প্রফেসর আশিষ কুমার সরকার ১২ এপ্রিল বিকেল ৩টায় যোগদান করেছেন। প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার দীর্ঘসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। নবাগত অধ্যক্ষ আশীষ কুমার সরকার এই কলেজেরই এইচএসসি ১৯৯০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
এই কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করার খবরে এইচএসসি ১৯৯০ ব্যাচের শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
দিনাজপুর সরকারী কলেজ বাংলা বিভাগ প্রফেসর আশিষ কুমার সরকারকে আনুষ্ঠানিক ভাবে বিদায় দেন। বিরামপুর সরকারী কলেজের যোগদান অনুষ্ঠাননের শেষ পর্যন্ত দিনাজপুর সরকারী কলেজ বাংলা বিভাগের শিক্ষকগন তার সাথে ছিলেন। সরকারী চাকুরীতে বদলী-যোগদান স্বাভাবিক বিষয়। কিন্তু প্রফেসর আশিষ কুমার সরকারকে দিনাজপুর সরকারী কলেজ বাংলা বিভাগের শিক্ষকগন আন্তরিকতার সাথে বিদায় জানিয়ে নতুন দায়িত্বে যোগদান অনুষ্ঠান শেষ করেই ফিরে যান, এমন ঘটনা বিরল এবং প্রশংসনীয়।
যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন, সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন মন্ডল, পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু, বিরামপুর সরকারী কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. খায়রুল আলম, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরোমের আহবায়ক এ্যাডভোকেট মোরশেদ মানিক, বিরামপুর শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি সহযোগী অধ্যাপক সাইদুর রহমান, বিএম কলেজের অধ্যক্ষ রেজাউল করিম সেলিম, নবাগত অধ্যক্ষের সহপাঠিগণ, বিরামপুর সরকারি কলেজের শিক্ষক-কমচারী, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS