শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাণীশংকৈলে ইঁদুর নিধন অভিযান

রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন হয়েছে। আজ (বুধবার) সকালে কৃষি অফিস চত্বরে এ অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী, সফিকুল ইসলাম শিল্পী প্রমুখ। উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে অভিযান শুরুর আগে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফসলে ইঁদুরের ক্ষতিকর বিষয় গুলো নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This