শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাণীশংকৈলে ইয়াবাসহ মাদক কারবারি আটক

রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২হাজার ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ইমরান আলী (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ ও রানীশংকৈল থানার এস আই আজাহারুল এর নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দন চহট গ্রামের ইমরান আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ২হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করা হয়। আটকৃত ইমরান আলী উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দন চহট গ্রামের হায়দার আলীর ছেলে। এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনর্চাজ জয়ন্ত কুমার সাহা জানান, আটক ব্যাক্তীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This