শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রেললাইনে বসে হেডফোনে শুনছিল গান: কাটা পড়ল শিক্ষার্থী

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে নীল সাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সৈকত (১৫) নামের এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে।

আজ শনিবার বিকেলে উপজেলার খাসবাগুড়ী গ্রাম সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈকত ঐ গ্রামের বজলুর রশিদের ছেলে।
স্থানীয়রা জানায়, সৈকত বিকেল বেলায় মোবাইলে হেডফোন লাগিয়ে রেল লাইনে বসে ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে নীলফামারী অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সে মৃত্যুবরণ করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This