
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে চব্বিশের জুলাই আন্দোলনের প্রথম শহীদ গেম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার সময় তিনি সড়কপথে একটি বুলেটপ্রুফ বাসে পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে পৌঁছান। কবর জিয়ারত শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদেরকে সবরকমের সহায়তার আশ্বাস দেন। এসময় তাঁর সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা: এজেডএম জাহিদ হোসেন, রংপুর-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মন্ডলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীবৃন্দ।
২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আবু সাঈদ। পরদিন তাকে তাঁর গ্রামেে বাড়ী পীরগঞ্জ উপজেলার বাবনপুরে দাফন করা হয়। বেগম রোয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন জুলাই আন্দোলনের একজন সমন্বয়ক।