বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ফুলবাড়ীতে প্রস্তুতিমূলক সভা

নিজেস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুজা উদযাপন পরিষদ এবং স্থানীয় প্রশাসন পূঁজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে।
উপজেলা প্রশাসন আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মধ্যপাড়া ক্যাম্পের ৭ হর্সের ক্যাপ্টেন কাজী নাঈম হোসেন, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ, যুগ্ম সমন্বয়কারী আহম্মেদ জাকির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, শিবনগর ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত ইউপি চেয়ারম্যান শামিম হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিতা রায় প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সদস সচিব রতন চক্রবর্তী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমানসহ সাতটি ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলার ৬২টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক এবং গণমাধ্যম কর্মীরা।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ৬২টি পুজা মন্ডপে সরকারী বরাদ্দে ৫০০ কেজি করে চাল বিতরণের ঘোষনা দেয়া হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This