শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষার্থীদের সাথে দুদকের মতবিনিময় ও শিক্ষা উপকরণ বিতরণ

বিরামপুর প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়সহ শিক্ষা উপকরণ বিতরণ করছেনে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (সোমবার) দুপুরে হিলি ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রকিব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন রংপুর বিভাগীয় পরিচালক তালেবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আতাউর রহমান সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহম্মেদ আহসান হাবীব, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন, হাকিমপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This