শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শীতার্তদের মাঝে রায়কালী ফেসবুক গ্রুপের শীত বস্ত্র বিতরণ

 

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
“সবাই মিলে করবো কাজ, গড়বো মোরা সুন্দর সমাজ” এ স্লোগানকে সামনে রেখে গরীব অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে রায়কালী ইউনিয়নের সবচেয়ে পুরাতন অনলাইন প্লাটফর্ম রায়কালী পরিবার ফেসবুক গ্রুপ।
কোরিয়ান মার্ট বাংলাদেশের এর সার্বিক সহযোগিতায় আজ সোমবার রায়কালী ইউনিয়নের চন্দনদিঘী বাজারে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

এসময় রায়কালী পরিবার প্রতিষ্ঠাতা এডমিন সোফায়েত মাহমুদ লিখন, এবং তার বাবা আব্দুর বারী (মাষ্টার), ছোট ছেলে বিলাস মাহমুদ, এডমিন প্যানেলের সদস্য রকি সাব্বির, জালাল আহম্মেদ জয়সহ এডমিন প্যানেলের সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রায় দুই শত গরীব অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়ছে।
আগামীতে আরও অন্য স্থানে শীতার্তদের শীত বস্ত্র বিতরণ এর প্রস্তুতি চলছে বলেছে জানিয়েছে গ্রুপের এডমিন প্যানেলের সদস্যগণ।
রায়কালী পরিবারের এডমিন সদস্য সৌদি প্রবাসী সাইদুল ইসলাম সাঈদ জানান, রায়কালী পরিবার বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবেলায় বিভিন্ন সেচ্ছাসেবী কাজে অংশ গ্রহণ করে। করোনা লগ্নে গ্রুপের এডমিন প্যানেল এর পক্ষ থেকে গরীব অসহায় মানুষদের মাঝে শুকনা খাবার, মাস্ক সহ অনেক কিছু বিতরণ করেছে। এ ছাড়া ও গরীব অসহায় মানুষের পাশে আমরা সব সময় ছিলাম আছি এবং আগামী থাকবো।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This