শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রী কৃষ্ণের দামোদর মহোৎসব উপলক্ষে ফুলবাড়ীতে দীপদান


নিজস্ব প্রতিবেদক
পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের দামোদর মহোৎসব উপলক্ষে ফুলবাড়ীতে দীপ দান মহোৎসব পালিত হয়েছে। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার শ্রী শ্রী শ্যামাকালী মন্দির প্রাঙ্গনে হরে কৃষ্ণ নাম হট্ট সংঘের আয়োজনে দীপ দান অনুষ্ঠিত হয়।
হরে কৃষ্ণ নাম হট্ট সংঘের সভাপতি শ্রী অবিনাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির (ইসকন) এর অধ্যক্ষ শ্রী বিক্রমী রাম দাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দিনাজপুর শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির (ইসকন) এর শ্রী সর্বাত্মা বলরাম দাস ব্রহ্মচারী, পুনট্টী রাধা গোবিন্দ নাম হট্ট সংঘের উপদেষ্টা শ্রী রঘুপতি নারায়ণ দাস, পুজা উদযাপন পরিষদের জেলা কমিটির সদস্য আনন্দ কুমার গুপ্ত প্রমুখ।
অনুষ্ঠানে ভজন কীর্তন, গীতা পাঠ, দীপদান মাহাত্ম আলোচনা, দীপদান পালন করা হয়। সব শেষে প্রসাদ বিতরণের মধ্যদিয়ে দীপদান মহোৎসব শেষ হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This