বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদ নির্বাচন উৎসব মুখর করতে প্রতিবন্ধীদের র‌্যালী

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর করতে প্রতিবন্ধীরাও ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে চায়। অন্যান্য নির্বাচনে প্রতিবন্ধীদের জন্য নানা প্রতিবন্ধকতা থাকে। পরিবর্তিত বাংলাদেশে এবার অন্তত এসব প্রতিবন্ধকতা দূর করে উৎসব মুখর পরিবেশ বজায় রাখতে আহ্বান জানিয়েছেন প্রতিবন্ধীরা।
নির্বাচনে প্রতিবন্ধী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে চলছে উঠোন বৈঠক, র‌্যালী, সচেতনতামূলক সভা। প্রতিবন্ধীরাও যেন ভোট কেন্দ্রে যায় এবং ভোট দিতে পারে। অভিযোগ রয়েছে বিভিন্ন অবকাঠামোগত কারনে প্রতিবন্ধী মানুষরা কেন্দ্রে ভোট দিতে যায় না। বাঁধা দূর করে প্রতিবন্ধীরা যেন ভোট কেন্দ্রে যেতে পারে এ জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে প্রতিবন্ধী সংগঠনগুলো।
আজ শনিবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবে অর্ন্তভুক্তিমূলক নির্বাচনে প্রতিবন্ধীদের ব্যক্তিদের ভোটাধিকার সচেতনতা বৃদ্বিতে র‌্যালী শেষে ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ওঠান বৈঠকে সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি তামজিদা পারভীন সীমা বলেন, আমাদের দাবি প্রতিবন্ধী ভোটাররা যেন সাধারন ভোটারদের ন্যায় তারাও ভোটাধিকার প্রয়োগ করতে পারে। নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা ২০১৩ আইন অনুযায়ী ১২ ধরনের প্রতিবন্ধা আছে। তার মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধীদের ভোটে অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। প্রতিবন্ধীরা ভোটকেন্দ্রের যেখানে চাইবেন সেখানেই যেন ভোট দিতে পারেন, ভোটের বুথ নিচ তলা হতে হবে, থাকতে হবে র‌্যাম। সহায়তার জন্য থাকতে হবে সেচ্ছাসেবীদের।
প্রতিবন্ধীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে ভোটকেন্দ্রগুলোতে অবকাঠামোগত বাধাসহ নানা প্রতিবন্ধকতার কারনে ভোট দিতে পারেনা। বাধা থাকলেও প্রতিবন্ধীরা কেন্দ্রে যেতে চান।
ওঠান বৈঠকে অংশগ্রহনকারী ৯০ জন প্রতিবন্ধীকে অর্ন্তভুক্তিমূলক ভোট শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ দেন মাহফুজ হাকিম । তিনি জানান প্রতিবন্ধী ও বয়স্ক বা শারীরিকভাবে অক্ষমদের সহায়তায় নির্বাচন কমিশন (ইসি) ভোটকেন্দ্রে বিএনসিসি, স্কাউট বা স্বেচ্ছাসেবী নিয়োজিত করার কথা জানিয়েছেন ।
সমাজ সেবা অধিদপ্তর এর তথ্য মতে দিনাজপুরে ৯২ হাজার ৭৪৫ জন প্রতিবন্ধী রয়েছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This