
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার রিক্সা ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিক ইউনিয়নের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন ।
আজ সোমবার দুপুরে গরু হাটি নিজস্ব কার্যালয়ে পরিবারটির হাতে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য তেল দেন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাফ হোসেন, সহ সভাপতি মাহফুজার রহমান, সাধারণ সম্পাদক মুনসুর রহমান, অর্থ সম্পাদক মাহবুব আলী’সহ অনেকে।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে জবাইদুল ইসলাম ট্রাকের চাপায় নিহত হন।