
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচনে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ৬টি ইউনিয়ন ও ১টি পৌর শহরে মোট ৪৫টি ভোট কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠাতে ব্যবহার করা হচ্ছে ট্রাক্টার, যা সড়কে চলাচলে শতভাগ অবৈধ যান। কৃষি কাজের নামে আমদানী করা ট্রাক্টর দেশব্যপী দাঁপিয়ে বেড়াচ্ছে সড়ক থেকে মহাসড়কে। ব্যবহার করা হচ্ছে ভারী মালামাল বহনে। এই ট্রাক্টর গুলোর নেই কোন রেজিষ্ট্রেশন, রোড পারমিট ও ট্যাক্সটোকেন। অনেক সময় লাইসেন্স বিহীন হেলপার দিয়ে চালনা করা, যা সড়কে চলাচলে শতভাগ অবৈধ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ ব্যবহার করা হচ্ছে ঐ ফিটনেস বিহীন অবৈধ যান। এই দৃশ্য শুধু এবারই নয়। জাতিয় কিংবা স্থানীয় যে কোন নির্বাচনের সরঞ্জাম আনা নেয়ার কাজে ব্যবহার করা হয় অবৈধ ট্রাক্টার।
আজ বুধবার সকাল থেকে বোচাগঞ্জ উপজেলার নিবার্চন অফিসের সামনে ট্রাক্টর গুলো জড়ো করা হয়। ত্রয়োদশ জাতিয় নির্বাচনে ভোটকেন্দ্রে সরঞ্জাম সরবরাহের কাজে ব্যবহার হয় এসব যান। অন্য সময় এসব যান অবৈধ হলেও নির্বাচনের সময় তা কাজে লাগানো হচ্ছে বৈধ মনে করেই।
বোচাগঞ্জ উপজেলার নির্বাচন কর্মকর্তা আব্দুস জব্বার বলেন, উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৪৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রে মালামাল পৌঁছানোর কাজে জেলা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়ে জানানো হয়েছিল, তাঁরা নির্বাচন কর্মকর্তাকে গাড়ি 'রিকুইজিশন' করে সহযোগিতা করছেন।
দিনাজপুর জেলা শহর ও সেতাবগঞ্জ পৌর শহরে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ফিটনেস এবং নিবন্ধনবিহীন ট্রাক্টর গুলো অবাধে মালামাল পরিবহন করে। উপজেলার কয়েকজন ট্রাক্টর চালকের সঙ্গে আলাপের সময় তাঁরা বলেন, এসব গাড়ি থেকে প্রতিদিন ট্রাক্টর মালিক-শ্রমিক কল্যাণ তহবিলে ও নির্দিষ্ট একটি জায়গায় প্রতি মাসে টাকা জমা দিতে হয়। বিনিময়ে সংগঠন থেকে দেওয়া হয় একটি টোকেন। রাস্তায় ট্রাফিক পুলিশ আটকালে টোকেন দেখালেই ছেড়ে দেয়। অন্য সময় আমরা অবৈধ, শুধু নির্বাচনের কাজে বৈধ।