
পঞ্চগড় প্রতিনিধি
কুড়িগ্রামে ফেডারেশন যুব ফোরাম সদস্যদের ৩ দিন ব্যাপী সাংবাদিকতা বিষয়ক রংপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রাম প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষক ও অতঃপর শব্দায়নের প্রোডাকশন ডিরেক্টর রহমান সোহাগ, আরডিআরএস বাংলাদেশ এর সিনিয়র ট্রেইনার ও বাংলাদেশ বেতার ঠাকুরগাওয়ের অতিথি সংবাদ পাঠক অমল টিক্কু, আরডিআরএস বাংলাদেশ এর ম্যানেজার (আইটি) আরিফুল ইসলাম খান ও রেডিও চিলমারী ৯৯.০২ এফএম স্টেশন ম্যানেজার বশির আহমেদ।
প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী সদর উপজেলার আসমাউল হুসনা, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফজলুর হক প্রমুখ। এর আগে ৮ ফেব্রুয়ারি সকালে আরডিআরএস বাংলাদেশ এর কোর কম্প্রিহেনসিভ প্রকল্পের আওতায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় রংপুর বিভাগের আট জেলার ৩০ জন যুব ফোরাম সদস্য অংশগ্রহণ করেন।