শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক প্লাবন শুভ’র বাবার পরলোক গমন

 

নিজেস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি সাংবাদিক প্লাবন গুপ্ত শুভ এর বাবা ধরম চাঁদ গুপ্ত বুচন (৬৫) গতকাল রোববার রাত ১০ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। (ওঁ দ্বীব্যান লোকান স্ব গচ্ছা তু)।
স্বর্গবাসি ধরম চাঁদ গুপ্ত বুচন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু’র বড়ভাই এবং পুলক গুপ্ত এর পিতা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে, নাতনি, ভাই-বোনসহ বহুসংখ্যক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় ফুলবাড়ী কেন্দ্রীয় মহাশ্মশান ঘাটে তাঁর শেষকৃত্যকার্য সম্পন্ন করা হয়। তাঁর শেষকৃত্যকার্য অনুষ্ঠানে তাঁর আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবসহ গুণগ্রাহীরা উপস্থিত ছিলেন।
তাঁর অকাল প্রয়ানে শোক জানিয়েছেন ফুলবাড়ী প্রেসক্লাবের নেতৃবৃন্দ, উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ ফুলবাড়ী থেকে প্রকাশিত দৈনিক দেশমা পত্রিকা পরিবার।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This