শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাঘাটায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ ১২ বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ সভা

গাইবান্ধা প্রতিনিধি
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে (২৪ অক্টোবর) গাইবান্ধার সাঘাটা এলাকার এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে সাঘাটা উপজেলার প্রাণ কেন্দ্র বোনারপাড়ার অদূরে ত্রিমোহনী ঘাটে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে ৬ ঘন্টাব্যাপী সম্মুখ যুদ্ধে শহীদ হন ১২ বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধারাও ২৭ পাক সেনাকে হত্যা করার মধ্য দিয়ে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। ওই দিন স্থানীয়দের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সমাহিত করা হয় দলদলিয়া গ্রামে।
তাদের স্বরণে মঙ্গলবার (২৪ অক্টোবর) নানা কর্মসূচি পালন করা হয়েছে। প্রথমেই শহীদদের স্মরণ, জাতীয় পতাকা উত্তোলন, দো’আ মাহফিল, শহীদ স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনারের বেদিতে পুস্পমাল্য অপর্ন ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহম্মদ।  স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধার পুলিশ সুপার মো. মোফররফ হোসেন ও গাইবান্ধা এলজিইডি নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভুমি) মনোরঞ্জন বর্মন, জেলা জামায়াতের নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, সাঘাটা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী,  উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল গফুর, উপজেলা , মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা আজাহার আলীওে সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন  প্রমুখ।
×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This