সাদুল্লাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত


গাইবান্ধা প্রতিনিধি
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে।
আজ রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, নারী নেত্রীসহ নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহরিয়ার হাসান এর সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্য, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায় ও উপজেলা মৎস্য কর্মকর্তা সুমিতা রানি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস সালাম, আনোয়ারুল ইসলাম, সাজ্জাদ হোসেন, পল্টন সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হকসহ আরও অনেকে।
বক্তারা বলেন, একটি সমতা ও মানবিক সমাজ গঠনে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
