সাদুল্লাপুরে এবার ৯১ টি মন্ডপে দুর্গাপূঁজা অনুষ্ঠিত হবে


সাদুল্লাপুর প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এবার ৯১ টি মন্ডপে শারদীয় দুর্গাপূঁজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসব মন্ডপে এবার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন ৪৮০ জন আনসার ও ভিডিপি সদস্য। তাদের মধ্যে থেকে পিসি, এপিসি ও সাধারণ নারী-পুরুষ সদস্য প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।
সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছ: ফজিলা খাতুন ও প্রশিক্ষক নুরন্নবী মন্ডল বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে তাদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূঁজা উৎসবমূখর পরিবেশে পালন করতে পারে, সে ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের আনসার সদস্যরা সারবক্ষণিক দায়িত্ব পালন করবেন। সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এবার ৯১ টি মন্ডপে শারদীয় দুর্গাপূঁজা অনুষ্ঠিত হবে। এ সংখ্যা কম-বেশিও হতে পারে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।
