বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাদুল্লাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি
“শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. শাহীনুল ইসলাম মন্ডল।

উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক গোলাম রাব্বানীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এইচ এম মাহাবুবুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সম্ভু চরণ দাস সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো শহিদুল হক প্রমুখ । আলোচনা শেষে প্রধান অতিথি ও অতিথিগন চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। এবং সাদুল্লাপুর কাওমি মাদ্রাসা ও এতিমখানার শিশুদের পুষ্টি বার্তা প্রদান এবং পুষ্টিকর খাবার প্রদান করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This