
গাইবান্ধা প্রতিনিধি
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীনুল ইসলাম মণ্ডল। উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক গোলাম রাব্বানীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সভাপতি মাহমুদুল হাসান।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সম্ভু চরণ দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, আরএমও দীপান্বিতা দাস, সাদুল্লাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা এবং সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক।
এর আগে উপজেলার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ফুড বক্স বিতরণ করা হয়।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে সাদুল্লাপুর কওমি মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি বিষয়ক বার্তা প্রদান এবং পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।