বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাদুল্লাপুরে টাইফয়েড ভ্যাক্সিন ক্যাম্পেইন-২০২৫ অবহিতকরণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

এসময় উপজেলা উপজেলা সহকারী কমিশনার ভূমি জসিম উদ্দিন, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এইচ এম মাহবুবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শম্ভু চরন দাস , স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, টিকা কার্যক্রম চলাকালীন সময়ে নির্ধারিত বয়সসীমার কোনো শিশুই যেন টিকা গ্রহণ থেকে বাদ না যায় সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম মন্ডল বলেন, “মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকদের সচেতনতা অত্যন্ত জরুরি। সবাই একসাথে কাজ করলে এ ক্যাম্পেইন শতভাগ সফল হবে।
সভায় টিকা কার্যক্রম নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং প্রচারণা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This