বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাদুল্লাপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে বিশেষ আইন-শৃঙ্খলা সভা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে আসন্ন দুর্গাপূজা-২০২৫ উদযাপনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তাজউদ্দিন খন্দকার, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফজিলা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. শহিদুল হক,সাদুল্লাপুর প্রেস ক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা উপজেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক পতিত পাবন ও সহসভাপতি দিলিপ কুমার সরকার প্রমুখ।
এবছর ১০৬টি মন্দির-মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।সভায় উপজেলা ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শারদীয় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হবে। আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক টহলে থাকবে এবং প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে। পাশাপাশি, বিদ্যুৎ, অগ্নি-নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাও নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় আরও জানানো হয়, উৎসবকালে কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This