সাদুল্লাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত


গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত। আজ শনিবার বেলা ১১ টায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহনে র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। এ-সময় উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবীবের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাধারণ শিক্ষক, শিক্ষক নেতৃবৃন্দ। সকলে দাবী করেন, মাধ্যমিক শিক্ষা কে জাতীয়করণ করে শিক্ষকদের জীবন যাত্রা মানের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবীব বলেন,শিক্ষকদের যৌক্তিক দাবী গুলো সরকার বিবেচনায় নিয়ে তা বাস্তবায়নে উদ্যোগী হবেন।
