সাদুল্লাপুরে বেশি দামে সার বিক্রি; ডিলারের জরিমানা


গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে শফিয়ার রহমান নামে এক সার ডিলারকে জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলার ধাপেরহাট এলাকার সবুজ সার বিতানের মালিক শফিয়ার রহমানের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রউফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন জানান, কৃষকদের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তদন— করলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় ডিলার অতিরিক্ত মূল্যে সার বিক্রির বিষয়টি স্বীকার করলে তাকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
