সাদুল্লাপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল আলোচনা সভা


গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ইফতার মাহফিলে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ধাপেরহাট নায়েবিয়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আবুল হোসেন নয়া মিয়া, সাদুল্লাপুর উপজেলা আমির এরশাদুল হক ইমন,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ মিয়া, ধাপেরহাট ইউনিয়ন জামায়াতের সভাপতি তৌফিকুর রহমান, ওলামা মাশায়েখের সাধারণ সম্পাদক আব্দুল্যা আল মামুন সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
