সাদুল্লাপুরে ৪৬০ শিক্ষার্থী পেল স্কুল ব্যাগ


গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য ৪৬০টি স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এ উপহার তুলে দেন।
এডিপির অর্থায়নে উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্কুলব্যাগ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মো. মেনাজ,প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, ইউপির সদস্য আমিনুল ইসলাম, সাইদুল ইসলাম, ইয়াছিন আলী, আবুল কালাম, ইউপির প্রশাসনিক কর্মকর্তা আফলাক হোসেন প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাজী অনিক ইসলাম বলেন, এডিপির অর্থায়নে ইউনিয়নের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬০ জন শিক্ষার্থীদের মাঝে এই স্কুলব্যাগ বিতরণ করতে পেরে ভালো গেলেছে। পড়াশোনার প্রতি উৎসাহিত করতে এবং অভাবী শিক্ষার্থীদের সাহায্য করতে এই উদ্যোগ গ্রহণ করা জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। স্কুল ব্যাগ বিতরণের মাধ্যমে তাদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয় এবং তারা পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত হবে বলে মনে করেন তিনি ।
