শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সীমান্তে বিএসএফ জওয়ানকে আটকের পর ফেরত দিলো বিজিবি

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ চান্দোর হাট সীমান্তে অনুপ্রবেশকারী উপল কুমার দাস নামে এক বিএসএফ সদস্যকে আটকের পর পতাকা বৈঠক শেষে ফেরত দিয়েছে বিজিবি। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দুই দেশের সীমান্তরক্ষিদের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।
এরআগে বেলা সড়ে ১১টায় স্থানীয়দের সহযোগিতায় উপজেলার বৈরচুনা রামনা চান্দোহর হাট সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকে পড়লে এলাকাবাসী আটক করে তাঁকে বিজিবির কাছে সোপর্দ করে। ওই বিএসএফ সদস্যকে আটক করে চান্দেরহাট বিওপিতে নিয়ে আসেন বিজিবি সদস্যরা। দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. আরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। আটক হওয়া বিএসএফ সদস্যের নাম উপল কুমার দাস। তিনি ভারতের বিএসএফ কনস্টেবল পদে কর্মরত।
স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে দুজন বিএসএফ সদস্য সীমান্তে ৩৩৪ নম্বর পিলার এলাকা দিয়ে কাঁটাতারের এপারে গবাদিপশু তাড়াতে এসে সীমান্তের জিরো লাইন পার হয়ে কোণপাড়া গ্রামের আফসারের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় এলাকাবাসী ধাওয়া করলে একজন বিএসএফ সদস্য পালিয়ে গেলেও উপল কুমার দাস নামের বিএসএফের অপর সদস্যকে আটক করে তারা। পরে তাঁকে বিজিবি সদস্যদের কাছে সোপর্দ করা হয়। দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসানুল বলেন, বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে ফেরত দেওয়া হয়েছে।

 

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This