শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সুন্দরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বালতির পানিতে ডুবে আয়াত মিয়া(২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শিশু আয়াত মিয়া রামডাকুয়া মহল্লার সাদিক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু আয়াত মিয়া দুপুরে বাড়ির আঙিনায় খেলছিলেন। এসময় তার মা কাপড় পরিষ্কারের জন্য বালতিতে পানি ভরে রাখেন। খেলার একপর্যায়ে আঙিনায় রাখা পানি ভর্তি বালতিতে মাথা ঢুকিয়ে পানিতে পড়ে যায় শিশু আয়াত। কিছুক্ষণ পর শিশুটিকে বালতির পানিতে দেখেন তার মা। পরে পরিবারের লোকজন উদ্ধার করে শিশুটিকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

 

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This