সেতাবগঞ্জ পৌরসভায় আরইউটিডিপি বাস্তবায়নে প্রস্তুতিমূলক কর্মশালা


বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ) ওয়ার্ল্ড ব্যাংকের যৌথ অর্থায়নে রিলিজিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) বাস্তবায়ানে সেতাবগঞ্জ পৌরসভায় টিএলসিসি সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত ।
আজ সোমাবার সকাল ৯টা হতে বিকাল পর্যন্ত সেতাবগঞ্জ পৌরসভার হলরুমে পৌর প্রশাসক ও বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো. মারুফ হাসান এর সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় বক্তব্য রাখেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাসান জাহিদ সরকার, প্রকল্পের অপারেশন মেইন্টেনেইজ স্পেসালিস্ট মো. নূরল আলম তালুকদার, নগর পরিকল্পনাবীদ মো.আব্দুর রকিব খাঁন, আর্কিটেক আজমেরী আকতার, নগর পরিকল্পনাবীদ মো. সাইফুল রহমান রাজন, যুবাইদা পারভীন, জেন্ডার স্পেসালিস্ট মাজেদা বেগম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়, নিবার্হী প্রকৌশলী ভরত চন্দ্র পাল প্রমুখ। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রকল্পের আওতায় জলবায়ু সহিষ্ণু উন্নত নগর অবকাঠামো ও সুবিধাদি নির্মিত হবে এবং এর ফলে ৮১টি পৌরসভা ও ৬টি সিটি কর্পোরেশনে বসবাসরত ২ কোটি ৭০ লক্ষ জনগণ এবং প্রকল্পের ইন্টারভেনশনস হতে গ্রোথ করিডোর-এ বসবাসরত নগর/গ্রামীন ৪৬ লক্ষ জনগণ উপকৃত হবে।
