সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সেতাবগঞ্জ রেল ষ্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেস লাইনচ্যুত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সেতাবগঞ্জ রেল ষ্টেশনে প্রবেশের সাথে সাথেই ট্রেনটির ‘গ’ বগির চাকা লাইনচ্যুত হয়। আজ রোববার সকাল ৭টা ৪৭ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়।
সেতাবগঞ্জ রেল ষ্টেশন মাষ্টার মো. মজনু মিয়া জানান, দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটির পিছনের ৩য় বগি ‘গ’ এর চাকা লাইনচ্যুত হয়েছে। ঈদ শেষে ঘরে ফেরা যাত্রী সাধারণের কথা চিন্তা করে লাইনচ্যুত বগিটি রেখেই দোলনচাঁপা ট্রেনটি রংপুর হয়ে সান্তাহার এর উদ্যেশে সেতাবগঞ্জ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করবে, লাইনচ্যুতের ঘটনায় রেল যোগাযোগের কোন বিঘ্ন ঘটছে না । এ ঘটনায় ট্রেনের কোন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া জায়নি।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS