বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হাকিমপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, জরিমানা আদায়

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করার অভিযোগে দুইটি কারখানার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার সেমাই কারখানাগুলোতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা।
উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা বলেন, পবিত্র মাহে রমজান এবং কিছুদিন পর পবিত্র ঈদ। ঈদ এবং রমজানে সেমাইয়ের প্রয়োজন হয়। তাই কারখানাগুলোতে মনিটরিং করা হচ্ছে। কারখানার মালিকরা যেন স্বাস্থ্য সম্মত ভাবে সেমাই তৈরি করে। এজন্য অভিযানের মাধ্যমে সব কারখানায় সতর্ক করা হয়েছে।
তিনি জানান, অভিযানের সময় দুইটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল। এই অপরাধে কারখানার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS