
হিলি প্রতিনিধি
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার খাট্রাউছনা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল কাসেমসহ অনেকেই উপস্থিত ছিলেন।