
হিলি প্রতিনিধি
পবিত্র মাহে রমজানের ভাবগাম্ভীর্য ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং দলীয় নেতা-কর্মীদের মধ্যে সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্য দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে উপজেলার ৩ নং আলিহাট ইউনিয়নের মনশাপুর হাইস্কুল চত্বরে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগিতায় স্থানীয় জামায়াতের কর্মী আজিজুর রহমান।
আলিহাট ইউনিয়নের সাবেক পোস্ট মাস্টার খোরশেদ আলম এর সভাপতিত্বে পবিত্র মাহে রমজানের ভাবগাম্ভীর্য ও তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মো. আনোয়ারুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, সহ-সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকত, হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, সেক্রেটারি মো. জাহিদুল, সাবেক আমীর মো. আঃ মান্নান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সবিরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুর রশিদ, হিলি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী, উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মীর শহীদ, আলিহাট ইউনিয়ন জামায়াতের আমীর মো. মাহবুব আলম, সাবেক আমীর মো. আঃ মান্নান, আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি আল আমিন, ছাত্রশিবির সাবেক নেতা জহুরুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক সহ জামায়াতে ইসলামী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সূধিজনরা উপস্থিত ছিলেন।
সবশেষে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের সুস্থতা কামনা সহ দেশবাসীর উদ্দেশ্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।