
হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলিতে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কা্লব) এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির দায়িত্বভার গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে কমিটির সভাপতি মো. সেলিম রেজা এর সভাপতিত্বে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কা্লব) এর জেলা দক্ষিণের ক্লাস্টার চেয়ারম্যান খন্দকার আবুল হাসনাত (মিলন)।
এসময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপক অরুণ কুমার, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন তাজ, হাকিমপুর কা্লব ইউনিয়নের ম্যানেজার মোস্তাকিম, অফিস সহকারী আব্দুল আলিম ও মিনহাজুল ইসলাম প্রমুখ।
নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ হলেন, সভাপতি সেলিম রেজা, সেক্রেটারি জহুরুল হক, সহ-সভাপতি রবিউল ইসলাম, ট্রেজারার মো. গোলাম রব্বানী, ডিরেক্টর কাওছার রহমান ও মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত ও পূর্বের কমিটির সদস্য এবং অতিথি বৃন্দদের ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা সভায় অতিথি বৃন্দ হাকিমপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ আগামীতে মডেল হিসেবে গঠন করার লক্ষে গঠন মূলক পরামর্শ দেন।