বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হাকিমপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলিতে আগামী ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমার সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ২৫ মার্চ কালো রাত্রী ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর গুরুত্ব রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা ও প্রতিটি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে দ্বায়িত্ব দেন। এছাড়া দুটি জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এবং উপকমিটি তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপজেলা প্রাণীসম্পদ অফিসার মো. শাফিউল আলম, বীর মুক্তিযোদ্ধ জয়নাল আবেদীন, লিয়াকত আলী, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষা অফিসার রেজাউল ইসলাম হিলি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় কর্মসূচির আলোকে দিবস দুটি পালনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS