
হিলি প্রতিনিধি
আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে দিনাজপুর-৬ আসনের হাকিমপুরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম।
আজ বুধবার দুপুরের হাকিমপুর উপজেলায় এসব সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অশোক বিক্রম চাকমা।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মো. শাহাজান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাখাওয়াত হোসেন সহ অনেকে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হাকিমপুরে উপজেলার ২৮ ভোট কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছানো হচ্ছে। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশের দুইটি মোবাইল টিম, ৪ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন আনসার সদস্য সহ র্যাবের টহল দল রয়েছে।
তিনি আরও বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে সি সি ক্যামেরা লাগানো হয়েছে। এগুলো উর্ধতন কর্তৃপক্ষ তদারকি করছেন। কোন ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটার কেউ চেষ্টা করলে তাৎক্ষণিক ভাবে আমরা মোকাবেলা করতে সক্ষম হবো বলে আশা করছি। আজ হাকিমপুর উপজেলার আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অশোক বিক্রম চাকমা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে উপজেলার ২৮ টি ভোট কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।
দিনাজপুর-৬ আসন হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর এ ৪টি উপজেলা নিয়ে গঠিত। যেখানে মোট ভোটার ৫ লাখ ৫৩ হাজারের কিছু বেশি। ১৯৯ টি ভোট কেন্দ্র রয়েছে।