হাকিমপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির সভাপতি জামান, সম্পাদক নওশাদ


হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ বছর মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি প্রধান শিক্ষক মো. জামান আলী ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো. নওশাদ আলী নির্বাচিত হয়েছেন। এছাড়াও ৫১ সদস্য বিশিষ্ট কমিটির ১৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি তৈরির কথা বলেন নেতৃবৃন্দ।
আজ শনিবার দুপুরে হাকিমপুর পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই নতুন কমিটির ১৫ জনের নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক মো. আবু উবায়দা মিয়া, সহ-সভাপতি মো. মোফাজ্জল হোসেন, মো. শফির উদ্দিন, সি. যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক মো. রেজাউল হক, যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইসলাম, মাইতুর রহমান, সহ সম্পাদক মো. আরিফ হোসেন, প্রধান শিক্ষক আ. বারেক, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক মো. নাজমুছ সাহদত, দপ্তর সম্পাদক মো. জহুরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক প্রণব কুমার মন্ডল।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাকিমপুর উপজেলা শাখার সাবেক সভাপতি ও নির্বাচন কমিটির সদস্য প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম টুকুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও হাকিমপুর উপজেলা শাখার নির্বাচন কমিশন মো. তামিজুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মো. মোয়াজ্জেম হোসেন, নবনির্বাচিত কমিটির সভাপতি মো. জামান আলী, সাধারণ সম্পাদক মো. নওশাদ আলী, প্রধান শিক্ষিকা মোছা. শাহনাজ বেগম হেনা, সহকারী শিক্ষক রেজাউল ইসলাম, হিলি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্বের কমিটির সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক মো. মুনসুর রহমান, প্রধান শিক্ষিকা লিপি বেগম, সুলতানা বেগম সহ নবনির্বাচিত কমিটির প্রধান ও সহকারী শিক্ষক বৃন্দ।
