সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হাকিমপুরে রমজানে পণ্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হিলি প্রতিনিধি
পবিত্র মাহে রমজান মাসে স্থানীয় বাজারে ভোগ্যপণ্যর বাজার দর সহনীয় রাখতে দিনাজপুরের হাকিমপুর হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে তিন দোকানিকে ১৬’শ টাকা অর্থ দন্ড প্রদান করেছেন হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতেলর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ।
আজ সোমবার দুপুরে হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এসব অর্থ দন্ড প্রদান করেন সহকারী কমিশনার ভূমি মো. সাব্বির আহমেদ।
অভিযানকালে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে পণ্যের মূল্য তালিকা সঠিক ভাবে টাঙ্গানো হয়েছে কিনা তা যাচাই করা হয়। এ সময় তিনটি দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিন দোকানিকে ১৬’শ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS