
হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার নেতৃবৃন্দ। আজ রোববার বেলা ১২টায় স্থানীয় প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর মো. আনোয়ারুল ইসলাম। এসময় তিনি সাংবাদিকদের কাজের ক্ষেত্র, চ্যালেঞ্জ এবং জামায়াতের নীতি ও কর্মকান্ডের উপর আলোকপাত করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার নায়েবে আমীর ড. এনামুল হক, জেলা সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকত, উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, যুব বিভাগের আহবায়ক মো. সবিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, শাহিনুর ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বুলু, সাবেক সভাপতি ডা. মো. আলতাফ হোসেন, সাবেক সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।