শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হাকিমপুর পৌরসভায় ৩ হাজার ৮১ পরিবার পেল ঈদ উপহারের চাল

হিলি প্রতিনিধি
মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভায় বর্তমান সরকারের বিশেষ বরাদ্দের ঈদ উপহারের ৩ হাজার ৮১ পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে (ভিজিএফ) এর ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় উৎসব মুখর পরিবেশে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচীর আওতায় পৌরসভা চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান। এ সময় সেখানে পৌরসভার আব্দুর রাজ্জাক, আরশাদ আলী, সাইফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। উপহারের চাল নিতে আসা পৌরসভার মাঠপাড়া এলাকার জোৎসানা বেগম বলেন,আর মাত্র কয়েক দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদের আগে সরকারের ঈদ উপহারের ১০ কেজি চাল পেয়ে আমি খুব খুশি।
হাকিমপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ ঈদ উপহারের বিনামূল্যে ভিজিএফ’র গরীব অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হচ্ছে। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করতে পারে সে কারণে ঈদের আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বর্তমান সরকারের ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ করা হচ্ছে।  হাকিমপুর হিলি পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৩ হাজার ৮১ জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে বলে জানান তিনি। ঈদ উপহারের চাল পেয়ে খুশি এলাকার নিম্ন আয়ের মানুষ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS