হাবিপ্রবিতে বিএনসিসি’র ব্যাটালিয়ন ক্যাম্পিং উদ্বোধন


দিনাজপুর প্রতিনিধি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ব্যাটালিয়ন ক্যাম্পিং এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (বুধবার) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমদ হল সংলগ্ন মাঠে এই ক্যাম্পিং উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। এ সময় উপস্থিত ছিলেন, হাবিপ্রবির প্লাটুন কম্যান্ডার ও পিইউও (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান, ৩৪ বিএনসিসি ব্যাটালিয়ন এর ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট মেজর মোঃ মনজুরুল হাসানসহ অন্যান্যরা। এবারের ব্যাটালিয়ন ক্যাম্পিং এ ৪১ টি শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র ডিভিশন পুরুষ ১৫৭ জন, মহিলা ৯৫ জন, জুনিয়র ডিভিশন ৪৮ জনসহ মোট ৩০০ জন ক্যাডেট, বিএনসিসিও, পিইউও, টিইউও অংশগ্রহণ করেন। শুরু হওয়া ব্যাটালিয়ন ক্যাম্পিং আগামী ৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
