হাবিপ্রবির জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার শহরের মার্টিন চাইনিজ রেস্টুরেন্টে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-০৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্টার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম এমদাদুল হাসান, প্রক্টর প্রফেসর ড. নওশের ওয়ান, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম, পরিচালক (হিসাব) প্রফেসর ড. এরফান আলী খন্দকার, শহীদ নূর হোসেন হলের হল সুপার প্রফেসর ড. মো. হাফিজুর রহমান এবং বেগম রোকেয়া হলের হল সুপার প্রফেসর ড. মো. মোশারফ হোসেন ভূঞা।
এছাড়া জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের আহ্বায়ক এ.কে.এম. ইমতিয়াজ ফারুক (পিন্টু), সদস্য সচিব মো. আসাদুজ্জামান চৌধুরী (শাহীন), জেলা জিয়া পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
