
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবস্থিত হিমাদ্রি কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের বুকিং স্লিপ না পেয়ে হতাশায় পড়েন কৃষকরা। সম্প্রতি এ ঘটনায় হতাশার শিকার কৃষকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই একপর্যায়ে মহাসড়ক অবরোধ করেন তারা।
আজ কার্ড শেষ হয়ে গেল, এমন উত্তরে অসন্তোষ দেখা দেয় কৃষকদের মাঝে। তারা হিমাগারে আলু রাখার বুকিং স্লিপ না পাওয়ায় কৃষকরা বিক্ষুব্ধ হয়ে বুকিং কার্ডের দাবিতে হিমাদ্রি কোল্ড স্টোরেজ লিমিটেড এর সামনে সকাল ৯টা থেকে সাড়ে ৯টা ও দুপুর সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে আলুর রাখার জন্য বুকিং স্লিপ দেয়ার দাবি জানান।
এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা,উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম,হাইওয়ে ওসি মোজাফফর হোসেন, ওসি তদন্ত ইকবাল পাশা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেয়।